1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৮|
শিরোনামঃ
খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার।

খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

২৫ সেপ্টেম্বর ২০২৬ খুলনা :
আধুনিক নৃত্য, মডেলিং ও অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যাল ২০২৬-এ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে আধুনিক নৃত্যশিল্পী, মডেল ও অভিনেতা ইব্রাহিম খানকে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় খুলনা লায়ন্স স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে ইব্রাহিম খান বলেন, আধুনিক নৃত্যশিল্পী, মডেল ও অভিনেতা হিসেবে এই স্বীকৃতি তার জন্য গর্ব ও আনন্দের। তার কাজের প্রতি ভালোবাসা ও মূল্যায়নের একটি সুন্দর স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মানকে দেখছেন।
এই সম্মাননার জন্য তিনি খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইব্রাহিম খান বলেন, তার এই পথচলা একার নয়। শিল্পীজীবনে যাঁরা তাকে শিক্ষা, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে তিনি তার ড্যান্স গুরু ইরাজ হোসেন ইমন, মডেলিং জগতের গুরু গোলাম কিবরিয়া তুহিন, ডিওপি গুরু টি. এম. শাওনসহ বিভিন্ন গুরু, শিক্ষক, কোরিওগ্রাফার ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের কথা স্মরণ করেন।
এ ছাড়া তার কাজকে নিয়মিত মূল্যায়ন ও উৎসাহ দেওয়ার জন্য ফাহাদ আহমেদ শৈকতের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সবশেষে নিজের ‘গুরুর গুরু’ রফিকুল ইসলাম রফিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদান ও আশীর্বাদের কথা স্মরণ করেন ইব্রাহিম খান।
তিনি বলেন, এই সম্মাননা তার শিল্পচর্চায় আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে নৃত্য, মডেলিং ও অভিনয়ে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

More News Of This Category
© All rights reserved © 2025