
খুলনা-মোংলা সড়কের আপাবাড়ি এলাকায় ইপিজেডের শ্রমিক বহনকারী একটি পরিবহনের ভয়াবহ দুর্ঘ/টনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে আহতদের সঠিক সংখ্যা এবং তাদের বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।