
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুলনায় শনিবার অনুষ্ঠিত হলো ‘এডুকেশন এক্সপো ২০২৫’। অ্যাডভান্স ভিসা কনসালটেন্সির আয়োজনে ৯ খান জাহান আলী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই এক্সপো সফলভাবে সম্পন্ন হয়।
এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, কোর্স নির্বাচনসহ উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা–উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় অ্যাডভান্স ভিসা কনসালটেন্সির সিইও মোঃ সাব্বির মোস্তফাকে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি জনাব এনাম আহমেদকে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা দিতে তারা নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখবে।