
খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি শরিফুল ইসলাম (২৬)-কে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর, জেলা সাতক্ষীরা। তিনি মো. শামছুর রহমানের ছেলে।
হরিণটানা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
কেএমপির কর্মকর্তারা জানান, মহানগরীতে মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তথ্য ও ছবি : কেএমপি