1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় পৃথক ঘটনায় ৪ জনকে হত্যা - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:৫৫|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

খুলনায় পৃথক ঘটনায় ৪ জনকে হত্যা

আজিজুল ইসলাম
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনায় পৃথক দুই ঘটনায় একই সন্ধ্যায় চারজনকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকা ও দৌলতপুর থানার একটি আবাসিক এলাকায় এ দুটি হত্যাকাণ্ড ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোনাডাঙ্গায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও কুপিতে নিহত হয়েছেন আলাউদ্দিন মৃধা (৩৫)। নিহত আলাউদ্দিন ওই এলাকার মনা মুন্সির ছেলে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তরা আলাউদ্দিনকে লক্ষ্য করে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

দৌলতপুরে নানী ও দুই নাতিকে জবাই করে হত্যা

একই সময়ে, নগরীর ৩১ নং ওয়ার্ডের দরবেশ মোল্লার গলির একটি বাসা থেকে নানী ও দুই নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—

মহিদুননেছা (৫৫)

মোস্তাকিম (৯)

তাইয়েবা (৭)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিজীবী দম্পতি সিফাত ও রাবেয়ার ছুটি শেষে বাসায় ফিরে কোনো সাড়া না পেয়ে সিফাত দেয়াল টপকে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি নানী ও দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখতে পান।

দুই শিশুকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনজনকেই জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন—
“দুটি ঘটনাই অত্যন্ত নৃশংস। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।” উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

More News Of This Category
© All rights reserved © 2025