1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প–সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২৬|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প–সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
Spread the love

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনকে আরও জোরদার করতে হবে। আধুনিক জীবনযাপন, ঘর সাজসজ্জা ও কর্মস্থলে পাটের নান্দনিক ও পরিবেশবান্ধব ব্যবহার বাড়ানো সময়ের দাবি। তিনি বলেন, “নতুন নতুন পাটপণ্য উদ্ভাবন, গবেষণা এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশীয় পাটশিল্প কর্মসংস্থান, অর্থনীতি, গ্রামীণ শিল্প ও সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখবে।”

রাজধানীর অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় আজ সোমবার তিন দিনব্যাপী (১৭–১৯ নভেম্বর) ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পাট চাষ ও বাজার সম্প্রসারণে সরকারের উদ্যোগ

পরিবেশ উপদেষ্টা জানান, কৃষকদের পাটচাষে উদ্বুদ্ধ করা এবং পাটপণ্যের বাজার বিস্তারে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন—পাটচাষিদের বাড়তি প্রণোদনা প্রয়োজন।

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ মন্ত্রণালয় ও পাট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

সুইজারল্যান্ডসহ বিভিন্ন উন্নত দেশে ইতোমধ্যে বাংলাদেশের পাটের ব্যাগ ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, “দেশেও পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাটপণ্য পরিবেশবান্ধব ও নান্দনিক। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে উদ্যোক্তাদের আরও উদ্যম নিয়ে পাটপণ্য গবেষণা ও উৎপাদনে এগিয়ে আসতে হবে। তিনি জানান, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC)–এর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি৷ জেডিপিসি–এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শমব্রো, বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম

উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনীর সময়সুচি

স্থান: অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকা
ঠিকানা: ২৬ মিরপুর রোড, ধানমন্ডি
সময়: ১৭–১৯ নভেম্বর, প্রতিদিন বিকেল ৩টা–রাত ৯টা
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

More News Of This Category
© All rights reserved © 2025