1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মানবিক চিকিৎসক ডা. প্রদীপ দেবনাথ এখন শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক - khulnarprotichchobi
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:০২|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

মানবিক চিকিৎসক ডা. প্রদীপ দেবনাথ এখন শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ, মানবিক চিকিৎসা সেবায় পরিচিত মুখ এবং রূপসা উপজেলার কৃতি সন্তান ডা. প্রদীপ দেবনাথ। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে খুলনার রূপসা উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের বন্যা বইছে।

জানা যায়, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির ১১ নভেম্বর তারিখের সভার আলোচ্যসূচি-ফলোআপ (ক) এর সুপারিশ এবং খুলনা শিশু ফাউন্ডেশনের ১৩ নভেম্বর অনুষ্ঠিত সভার আলোচ্যসূচি-৭ এর সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে তত্ত্বাবধায়কের শূন্য পদে তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।

মানবিক গুণ, পেশাদারিত্ব এবং সেবামূলক মনোভাবের জন্য ইতোমধ্যেই খুলনা অঞ্চলে ব্যাপক পরিচিতি পেয়েছেন ডা. প্রদীপ দেবনাথ। শিশুস্বাস্থ্য সেবায় তার নিবেদন স্থানীয় মানুষদের আস্থার জায়গা তৈরি করেছে বহু আগেই। ফলে তার এই নতুন দায়িত্বকে রূপসাসহ পুরো খুলনায় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ডা. প্রদীপ দেবনাথকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত অঙ্গনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

মানুষের প্রত্যাশা—তার নেতৃত্বে খুলনা শিশু হাসপাতাল আরও মানবিক, আধুনিক ও কার্যকর সেবার কেন্দ্র হয়ে উঠবে।

 

তথ্য ও ছবি : বেনজির হোসেন

More News Of This Category
© All rights reserved © 2025