1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা: মিয়া গোলাম পরওয়ার - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৫|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা: মিয়া গোলাম পরওয়ার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনে ছাত্র জনতা তাদেরকে লাল কার্ড দেখাবে। তিনি অভিযোগ করেন—দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও জুলুম-নির্যাতনে অতীতের সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর জিএস মাজহারুল ইসলাম। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য “ইনসাফভিত্তিক রাষ্ট্র” গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটই হতে পারে নতুন যুগের সূচনা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে এমপি–মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না—এ প্রতিশ্রুতি অন্য কোনো দল দিতে পারে না।” তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না।

গণজমায়েতে জেলা–মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইসলামী সংগীত পরিবেশন করেন আহমদ আতাউল্লাহ সালমান।

More News Of This Category
© All rights reserved © 2025