1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খাদ্য নিরাপত্তায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করছে খাদ্য অধিদপ্তর — খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:৩১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খাদ্য নিরাপত্তায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করছে খাদ্য অধিদপ্তর — খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Spread the love

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনই চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রবিবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত “সম্মাননা প্রদান অনুষ্ঠান–২০২৫”-এ তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমন ২০২৪–২৫ এবং বোরো ২০২৫ মৌসুমে সংগ্রহ লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় অধিদপ্তরের বিভিন্ন স্তরের মোট ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন,
“সরকার পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়লেও খাদ্য অধিদপ্তর তার দায়িত্বে অটল থেকেছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে—এটাই সবচেয়ে বড় অর্জন।”

তিনি আরও বলেন—

আমন মৌসুমে লক্ষ্যমাত্রা মিনিমাম, কিন্তু সংগ্রহ করতে হবে ম্যাক্সিমাম।

ধান-চালের সংগ্রহ মূল্য যৌক্তিক হওয়ায় কারো ক্ষতির সুযোগ নেই।

কোনো কৃষক ধান নিয়ে এলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, শুধু আর্দ্রতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

গুদামে পঁচা চাল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নির্বাচনের আগে সংগ্রহ অভিযান সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, সাম্প্রতিক বোরো মৌসুমে দেশের ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ সম্ভব হয়েছে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠার কারণে।

সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, যিনি সকল কর্মকর্তাকে চলমান আমন সংগ্রহ অভিযান সফল করার আহ্বান জানান।

 

তথ্য ও ছবি : খাদ্য মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025