1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
থাইল্যান্ডে সোনা জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের মোহাম্মদ তানিম ইসলাম - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:১৬|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

থাইল্যান্ডে সোনা জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের মোহাম্মদ তানিম ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বিশ্ব বডিবিল্ডিং মঞ্চে বাংলাদেশের লালসবুজের পতাকা উঁচিয়ে ধরলেন মোহাম্মদ তানিম ইসলাম। থাইল্যান্ডে অনুষ্ঠিত IFBB Pro Qualifier Show-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি দেশের জন্য বড় গৌরব এনে দিয়েছেন।

তানিম ইসলাম Men’s Open Bodybuilding Pro Qualifier–এর ৭৫ কেজি ওয়েল্টারওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছেন। পাশাপাশি Men’s Pro Qualifier Classic Physique ক্যাটাগরিতে চতুর্থ স্থান অর্জন করে সকলকে মুগ্ধ করেন।

এ সাফল্যের মাধ্যমে তানিম ওপেন ক্যাটাগরিতে প্রো কার্ডের ওভারঅল রাউন্ডে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি অ্যাথলেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জানান, ক্যারিয়ারে এত কঠোর পরিশ্রম তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে আরও বড় অর্জন এনে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে চান।

নিজের সাফল্যের পেছনে যাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধান পৃষ্ঠপোষক নাফিসুর রহমান: তানিম বলেন, “তিনি আমার ডান হাতের মতো। তার সহায়তা না থাকলে অনেক কিছুই হয়তো আমার কাছে ‘জাস্ট আ ড্রিম’ হয়েই থাকত।”

কোচ রুসলান হোসেন: পোজ প্র্যাকটিস, খাবার ম্যানেজমেন্ট, ঘুমের রুটিনসহ পুরো প্রস্তুতি পর্যায়ে কোচের প্রতি ‘বাবার মতো’ অবদান রাখার কথা উল্লেখ করেন তানিম।

মেন্টর আন্টু হোসেন ঢালী: কঠিন সময়ে মানসিকভাবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

টিম আয়রনভ্যালি বাংলাদেশ ও সাপোর্ট টিমের সদস্য উমার এইচ উসামা, নাজিম শেখ, এবং খাবার প্রস্তুতকারক আশিকুজ্জামান সাজিদ-কেও ধন্যবাদ জানান তিনি।

তানিম ইসলামের এই সাফল্যে দেশের বডিবিল্ডিং অঙ্গনে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়ে তিনি এখন বাংলাদেশের অন্যতম শীর্ষ বডিবিল্ডার হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

More News Of This Category
© All rights reserved © 2025