
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনের দুই তরুণ নেতৃত্বের এই শুভ পরিণয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র শামান্তা শারমিন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, “জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন প্রাণবন্ত রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।”
দলীয় সহকর্মীরা নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।