
শনিবার কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা দিনব্যাপী আয়োজিত হয়।
দিনের শুরুতে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন‘ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী আয়োজিত হয়। বিভাগীয় কমিশনার, খুলনার কার্যালয় থেকে শুরু হয়ে র্যালীটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। প্রধান অতিথিসহ সকল অতিথিগণ বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী আবুল খায়ের মো. আক্কাস আলী।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভাবনী আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।