1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন — স্বরাষ্ট্র উপদেষ্টা - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন — স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, বডি ওর্ণ ক্যামেরা সংগ্রহ, ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা—সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জানুয়ারির মধ্যেই তা সম্পূর্ণ হবে।”

তিনি জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে অনেক কেন্দ্রে অন্ধকারে গণনা করতে হতে পারে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করার আগে এর নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রংপুরে পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনায় প্রশ্নের জবাবে তিনি বলেন, “দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে তিনি বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না—এ অভিযোগ ঠিক নয়। তাদের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে।”

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ।

More News Of This Category
© All rights reserved © 2025