1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:০১|
শিরোনামঃ
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল সায়েন্সের ভাষায় বললে, যেসব চিকিৎসা দেওয়া হচ্ছে, সেগুলোতে তিনি রেসপন্স করছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সেই সব চিকিৎসাই তাকে প্রদান করা হচ্ছে।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসার প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আইসিইউতে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025