
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই. মি. জঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet)।
সোমবার বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।