1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
লিসবনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১৩|
শিরোনামঃ

লিসবনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মাসুদ রানা
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

লিসবন, পর্তুগাল: বাংলাদেশ দূতাবাস লিসবন মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রবাসে বাংলাদেশিদের ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগালের প্রবীণতম বাংলাদেশি নাগরিক রানা তসলিম উদ্দিন। এছাড়াও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জমকালো পরিবেশনা উপস্থাপন করেন তরঙ্গ একাডেমি অফ পারফর্মেন্স আর্ট–এর শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনায় ছিলেন স্বর্ণা আনন্দিতা ও চন্দ্রিমা দেব, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির আবেশে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

More News Of This Category
© All rights reserved © 2025