
খুলনার গর্ব, আলোকচিত্রী নিহার সিদ্দিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে “বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সে অবস্থিত নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি ছিল Inauguration Ceremony of the New York Cyber Business and Industry Lions Club উপলক্ষে আয়োজিত। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের অনুভূতি প্রকাশ করে নিহার সিদ্দিক বলেন,
“নিউইয়র্কের মতো একটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে।”
দেশ ও বিদেশে তার আলোকচিত্রকর্ম ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আলোকচিত্র শিল্প আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনার এই কৃতী আলোকচিত্রীর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিকর্মীরা।