1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ছায়ানট ভবন পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা ‘সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’ - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৮|
শিরোনামঃ
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

ছায়ানট ভবন পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা ‘সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
Spread the love

ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হচ্ছে এবং প্রত্যেককে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানট ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় জড়িত প্রত্যেককে শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় ছায়ানট ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার আর্থিকসহ সব ধরনের সহযোগিতা দেবে।”

তিনি আরও জানান, ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ছায়ানট ভবনের বাইরে বিজিবি ও পুলিশ সদস্যরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন,
“এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করা। আজ আমাদের শোক প্রকাশ করার কথা শহীদ ওসমান হাদিকে নিয়ে। কিন্তু সেই শোকের মুহূর্তে কারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে—তা জাতির সামনে স্পষ্ট।”

তিনি বলেন, “জাতীয় শোকের সময়ে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী কর্মকাণ্ড। যারা এসব হামলার সঙ্গে জড়িত, তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চায় না।”

সংস্কৃতি উপদেষ্টা বলেন, সরকার ছায়ানটসহ দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে বদ্ধপরিকর।

More News Of This Category
© All rights reserved © 2025