1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
হরিণটানায় জাল টাকা উদ্ধার, দুইজন আটক - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৭|
শিরোনামঃ
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

হরিণটানায় জাল টাকা উদ্ধার, দুইজন আটক

পরশ ভূঁইয়া
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হরিণটানা থানাধীন লিনিয়ার পার্ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টুটুল গাজী (২৮) ও রুবেল গাজী (৩৪) নামে দুইজনকে আটক করা হয়।

আটক টুটুল গাজী বাগেরহাট জেলার মোংলা থানার দ্বিগরাজ কলেজ রোড এলাকার মাহবুর গাজীর ছেলে। অপরদিকে রুবেল গাজী একই জেলার রামপাল থানার সন্ন্যাসীপাড়া গাজী বাড়ির রুস্তম গাজীর ছেলে।

পুলিশ আরও জানায়, আটককৃতদের হেফাজত থেকে মোট ১২ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025