1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ডে মামলা নেই এখনও - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৮|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ডে মামলা নেই এখনও

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বৃহস্পতিবার রাতে খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে এক চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন (৫০)। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলেও একদিন পার হলেও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উদঘাটন কিংবা সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে পারেনি। এ পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে নিহত মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন, দেবাশীষ বিশ্বাস, গুলিবিদ্ধ হন। দুজনের মাথায় গুলি লাগে বলে জানা যায়। দেবাশীষ বিশ্বাস বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধ, এলাকাভিত্তিক পূর্বশত্রুতা এবং অন্যান্য কয়েকটি দিককে গুরুত্ব দিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় জানান, তারা আশা করছেন দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, শুক্রবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত ইমদাদুল হক মিলনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এলে মামলা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আড়ংঘাটা এলাকায় কারা অবৈধ অস্ত্র বহন করছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তারা কাজ করছেন।

ইমদাদুল হক মিলন শলুয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025