1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৩৫১ বোতল ফেনসিডিল উদ্ধার - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৭|
শিরোনামঃ
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৩৫১ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬।
র‍্যাব সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত রাখা ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।
অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতকরা হলেন— ফারুক (৩৫), পিতা খালেক এবং দেলোয়ার হোসেন, পিতা মৃত আরশাদ। তারা উভয়েই চন্দনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে পলাতক আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025