1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর ময়দানে এ সভার আয়োজন করে ডুমুরিয়া উপজেলা বিএনপি।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজগর লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্লা আবুল কাশেম।
সভায় বক্তব্য রাখেন সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। তিনি বলেন, “দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে প্রবাস থেকেই তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দেশে ফেরা মানেই গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি।”
বক্তারা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে।
সভা শেষে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বাধীনতা চত্বর মাঠে উপস্থিত হন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, মশিউর রহমান লিটন, খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোল্লা আবুল কাশেম, বিএনপি নেতা মো. শাহজাহান জমাদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

More News Of This Category
© All rights reserved © 2025