
খুলনার রূপসা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে একটি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে ঘাটভোগ মোড়ে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস কাজীর বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, জেলা মহিলা দল ও যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস কাজী।
এদিকে একই দিন বিকেলে ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে রূপসার কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদ ২-১ গোলে মোল্লাহাট মানিক স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আজিজুল বারী হেলাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।