1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডাক্তারি পরীক্ষায় সাফল্য: ছেলের আনন্দে গ্রামবাসীর জন্য ‘আইটেম ডান্স’ আয়োজন বাবার - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

ডাক্তারি পরীক্ষায় সাফল্য: ছেলের আনন্দে গ্রামবাসীর জন্য ‘আইটেম ডান্স’ আয়োজন বাবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) উত্তীর্ণ হওয়ায় ছেলের সাফল্য উদযাপন করতে গিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করলেন এক বাবা। পুত্রের এই কৃতিত্বের আনন্দ ভাগ করে নিতে তিনি গ্রামবাসীদের জন্য একটি ‘আইটেম ডান্স’ অনুষ্ঠানের আয়োজন করেন।
এই উদযাপনের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি খোলা জায়গায় অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এক তরুণী নৃত্য পরিবেশন করছেন। মঞ্চের সামনে ভিড় করে দাঁড়িয়ে গ্রামবাসীরা নাচ উপভোগ করছেন। কেউ কেউ আবার মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন।
ভিডিওটি ইনস্টাগ্রামে ‘কমেডিকালচার.ইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। প্রকাশের পর থেকেই এটি বিপুল সংখ্যক দর্শকের নজর কেড়েছে। নেটিজেনরা ভিডিওটি নিয়ে নানা ধরনের মজার মন্তব্য করছেন। কেউ বলছেন, নিট পাশ করলে এমন উদযাপন হতেই পারে, আবার কেউ মন্তব্য করেছেন— “আমার বাবাও যদি এমন হতেন!” অনেকেই ওই বাবাকে ‘শতাব্দীর সেরা বাবা’ বলে প্রশংসা করছেন।
তবে ভিডিওটির সত্যতা, সময় কিংবা ঘটনাস্থল সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তা সত্ত্বেও ছেলের সাফল্য ঘিরে এই ব্যতিক্রমী উদযাপন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025