1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অবৈধ সীমান্ত পারের চেষ্টায় ভারতীয় নাগরিক আটক - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৬|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অবৈধ সীমান্ত পারের চেষ্টায় ভারতীয় নাগরিক আটক

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম বিশ্বজিৎ কুমার দাস (২৫)। বিজিবি সূত্র জানায়, তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ৮০০ ভারতীয় রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে দুর্গাপুর বিওপির একটি টহল দল কাউয়ারচর এলাকায় সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025