1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা, প্রস্তুতি তেমনই - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩২|
শিরোনামঃ
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা, প্রস্তুতি তেমনই

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী ৩ জানুয়ারি ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার সহ বিভিন্ন নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের সার্বিক দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও, মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

সভা শেষে আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025