1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৪|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনার ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত এই সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপির ৯ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, সম্মিলিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২ জন এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহকারীরা
*খুলনা-১ আসন*
এ আসনে বিএনপির আমির এজাজ খান, জামায়াতের কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন এবং সিপিবির কিশোর কুমার রায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন।

*খুলনা-২ আসন*
এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

*খুলনা-৩ আসন*
এই আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুর রউফ মোল্লা ও আবুল হাসনাত সিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

*খুলনা-৪ আসন*
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির আজিজুল বারী হেলাল, জামায়াতের মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম এবং স্বতন্ত্র প্রার্থী এ এস এম আজমল হোসেন।

*খুলনা-৫ আসন*
এ আসনে বিএনপির মোহাম্মাদ আলী আজগর লবী, শফি মোহাম্মদ খান ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, সিপিবির চিত্ত রঞ্জন হালদার এবং জাতীয় পার্টির শামীম আরা পারভীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

*খুলনা-৬ আসন*
এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাস।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025