1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন সম্ভব: আজিজুল বারী হেলাল - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৪|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন সম্ভব: আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা জেলার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “আমিও স্বপ্ন দেখি জেলখানা ঘাটে একটি সেতু হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে উন্নয়ন সম্ভব।” তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যেতে পারবেন।
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মৌলিক ও নাগরিক অধিকার হলো ভোট দেওয়া। সেই ভোট যেন আমরা নির্বিঘ্নে দিতে পারি। আপনারা ভোটের মাঠে যাবেন, প্রয়োজনে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন।”
সভাটি আলহাজ্ব শেখ আবদার আলীর সভাপতিত্বে এবং শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, তাঁতি দলের আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদার লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে আজিজুল বারী হেলাল পালেরহাট বাজার এলাকা ও উপজেলা বিএনপির এক নেতার বাসভবন পরিদর্শন করেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে আয়োজিত সনাতনী (হিন্দু) ধর্মীয় অনুষ্ঠান মহানাম সংকীর্তনে অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম আ. মালেক, জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025