1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দেশনেত্রীর প্রয়াণে শ্রদ্ধা জানাতে গুলশানে শোক বইতে স্বাক্ষর শুরু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দেশনেত্রীর প্রয়াণে শ্রদ্ধা জানাতে গুলশানে শোক বইতে স্বাক্ষর শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ কার্যক্রম শুরু হয়।
দলীয় সূত্র জানায়, শোক বইতে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন ও স্বাক্ষর করতে পারবেন। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর গ্রহণ কার্যক্রম চলবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বইতে শ্রদ্ধা নিবেদন করছেন।

More News Of This Category
© All rights reserved © 2025