1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনা মহানগর যুবদল নেতা মিঠু গুরুতর আহত, হাসপাতালে ভর্তি - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনা মহানগর যুবদল নেতা মিঠু গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিন হোসেন মিঠু এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত যাতায়াতের পথে আকস্মিকভাবে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিন হোসেন মিঠুর আঘাতের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে তার ভর্তির সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।

এদিকে জনপ্রিয় এই যুবদল নেতার দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই খুলনা মহানগর যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী হাসপাতালে ভিড় জমান। মহানগর যুবদলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া প্রার্থনা করেছেন। একইসাথে মিঠুর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও খুলনার সাধারণ মানুষের কাছে তার আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন যে, সকলের ভালোবাসায় দ্রুতই সুস্থ হয়ে তিনি আবারও রাজপথের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।

More News Of This Category
© All rights reserved © 2025