1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:১৪|
শিরোনামঃ
যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা সার্জিকাল ক্লিনিক থেকে যাত্রা শুরু করে মানবসেবায় নিরলস অবদানের মধ্য দিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল আজ ৩৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, বই বিতরণ, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মাদ শাহনেওয়াজ খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. (মেজর-অব.) সেখ আমজাদ হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজী সেজান তানভীর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ ৩৮ বছর ধরে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক চিকিৎসা সেবা প্রদান, মানবিক দৃষ্টিভঙ্গি এবং দক্ষ চিকিৎসক তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও বই বিতরণের মাধ্যমে সমাজের প্রতি হাসপাতালের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

More News Of This Category
© All rights reserved © 2025