1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা-২ আসনে জনআস্থার কেন্দ্রবিন্দুতে নজরুল ইসলাম মঞ্জু: পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ ভোটাররা - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৫|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা-২ আসনে জনআস্থার কেন্দ্রবিন্দুতে নজরুল ইসলাম মঞ্জু: পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ ভোটাররা

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিল্পনগরী খুলনার রাজনৈতিক ময়দান এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে গুরুত্বপূর্ণ খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) সংসদীয় আসনে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। মাঠপর্যায়ে সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা এই নেতার জনপ্রিয়তা এখন শহরজুড়ে দৃশ্যমান।

সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা, বাজার এবং এমনকি সাধারণ ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবে ভোটাররা নজরুল ইসলাম মঞ্জুকেই ভরসা করছেন। সাধারণ মানুষের মতে, তিনি কেবল একজন প্রার্থী নন, বরং রাজপথ থেকে উঠে আসা এক লড়াকু সৈনিক ও পরীক্ষিত সংগঠক। রাজনৈতিক দুঃসময়ে নির্যাতন-নিপীড়ন সহ্য করেও আদর্শের সঙ্গে আপস না করায় এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকায় তিনি ‘গণমানুষের নেতা’ হিসেবে নিজের পরিচিতি সুসংহত করেছেন। অনেক প্রবীণ ভোটার আক্ষেপ করে বলেন, নির্বাচনের পর অনেক নেতার দেখা পাওয়া যায় না, কিন্তু নজরুল ইসলাম মঞ্জু সব সময় এলাকাতেই থাকেন এবং মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে মঞ্জুর মনোনয়ন ঘিরে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনার দলীয় সাংগঠনিক কাঠামো এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং ক্লিন ইমেজ ভোটের সমীকরণে বড় ব্যবধান গড়ে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-২ আসনের ভোটের লড়াই বরাবরই বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। তবে প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা, মাঠের জনপ্রিয়তা এবং দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা বিবেচনায় নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

নিজের নির্বাচনী পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে নজরুল ইসলাম মঞ্জু সাফ জানিয়েছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। নির্বাচিত হলে খুলনা-২ আসনের মানুষের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরা এবং বৈষম্যহীন ও মানবিক উন্নয়নের অঙ্গীকার করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখছেন, খুলনা-২ আসনের ভোটাররা ব্যালটের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, খুলনার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর পাল্লা ততই ভারী হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025