1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, কম্পিউটার সামগ্রী উদ্ধার - khulnarprotichchobi
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:০১|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, কম্পিউটার সামগ্রী উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীতে চুরির ঘটনার রহস্য উদঘাটনসহ চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। গত ১২ জানুয়ারি সোমবার রাতে নগরীর বৈকালী খান মার্কেট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই কম্পিউটার সরঞ্জাম। মহানগর পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনার সূত্রপাত হয় গত বছরের শেষ দিকে। গত ২২ ডিসেম্বর খালিশপুর থানায় একটি চুরির মামলা (মামলা নং-৮, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) রুজু করা হয়। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় পুলিশ গত ১২ জানুয়ারি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আকিব খানকে বিজ্ঞ আদালতের নির্দেশে রিমান্ডে নেয়। রিমান্ডে থাকাকালীন নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তার অপরাধ স্বীকার করে এবং এই চুরির নেপথ্যে থাকা তার সহযোগী ও মালামাল লুকিয়ে রাখার স্থান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

আকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বৈকালী খান মার্কেট এলাকায় সাড়াঁশি অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের আরও তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— বৈকালী ঝুড়িভিটা এলাকার টিটন খানের ছেলে আকিব খান (২৪), বড় বয়রা পালপাড়া এলাকার আনিস সরদারের ছেলে রফিকুল ইসলাম (২৮), বড় বয়রা বৈকালী এলাকার বাবুল শেখের ছেলে মনিরুল ইসলাম মনি (২০) এবং একই এলাকার মৃত হেমায়েত হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৩০)।

অভিযানকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের দখল থেকে চুরি হওয়া একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট উদ্ধার করে, যার মধ্যে রয়েছে একটি মনিটর, একটি সিপিইউ, একটি কিবোর্ড এবং একটি মাউস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরির কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

More News Of This Category
© All rights reserved © 2025