1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা পূর্ব বানিয়াখামারে বয়স্ক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা পূর্ব বানিয়াখামারে বয়স্ক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তার একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির বাসিন্দা সুমনের বাড়ির পাশে শিশু গাছের ডালে ঝুলে থাকা এক নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে পিবিআইকে খবর দেওয়া হয়। তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা আরও জানান, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের কাছে প্রায়ই ওই নারী আসতেন এবং পরে চলে যেতেন।

মৃত নারীর মা পারুল বেগম জানান, তার মেয়ের একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার বিকেলে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে বিভিন্ন স্থানে তাকে খোঁজ নেওয়া হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।

কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডিকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।

More News Of This Category
© All rights reserved © 2025