1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ২৪৬টি হরিণ শিকারের ফাঁদ অপসারণ - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১:১০|
শিরোনামঃ
খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল

সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ২৪৬টি হরিণ শিকারের ফাঁদ অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ২৪৬টি হরিণ শিকারের ফাঁদ অপসারণ করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহোদয়ের নির্দেশক্রমে বন বিভাগের স্টাফ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের সমন্বয়ে চলমান ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বিভিন্ন বন টহল ফাঁড়ি এলাকায় এসব শিকারের ফাঁদ উদ্ধার ও অপসারণ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ফুলখালী খাল এলাকা থেকে আনুমানিক ২০০টি, চুনকুড়ি বন টহল ফাঁড়ির চালতেবাড়ি খাল এলাকা থেকে আনুমানিক ১৭টি এবং মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভুতোশিং ও কলুখালি এলাকা থেকে আনুমানিক ২৯টি হরিণ শিকারের ফাঁদ অপসারণ করা হয়। সব মিলিয়ে মোট ২৪৬টি ফাঁদ ধ্বংস করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ শিকার ও বনদস্যুতা প্রতিরোধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বন বিভাগ আরও জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025