1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীতে র‍্যাবের বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় সংঘটিত চাঞ্চল্যকর গলা কেটে হত্যাকাণ্ডের মামলার অন্যতম পলাতক ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-৬ সিপিসি সদর কোম্পানি এবং র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) খুলনা মহানগরীর রূপসা থানাধীন রূপসা টোল প্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে আবু বক্কর ওরফে বাদশা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির পিতা মোতালেব শেখ এবং তার বাড়ি বাগেরহাট সদর থানার উৎকুল এলাকায়।
র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবু বক্কর ওরফে বাদশা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম (৫৬) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত প্রধান আসামি হিসেবে চিহ্নিত। গত ১২ ডিসেম্বর ২০২৫ রাতে দানিউল ইসলামকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে র‍্যাব গ্রেপ্তারকৃত আসামির সংশ্লিষ্টতা শনাক্ত করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, দেশের যেকোনো স্থানে সংঘটিত গুরুতর অপরাধের সঙ্গে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025