1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সাগরে ১২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা: ৯৯৯-এ কলে প্রাণে বাঁচলেন ৪ জেলে - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

সাগরে ১২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা: ৯৯৯-এ কলে প্রাণে বাঁচলেন ৪ জেলে

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে ইঞ্জিন বিকল হয়ে দিশেহারা অবস্থায় ভাসতে থাকা ৪ জেলের জীবন বাঁচালো জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। গত ২১ জানুয়ারি সেন্ট মার্টিন থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইদ্রিসসহ ৪ জন জেলে। ছেঁড়াদ্বীপ অতিক্রম করার কিছু সময় পরেই আকস্মিকভাবে তাদের নৌকার ইঞ্জিন অকেজো হয়ে পড়ে। মাঝসমুদ্রে অসহায় হয়ে পড়া জেলেরা দীর্ঘ ১২ ঘণ্টা ধরে স্রোত আর ঢেউয়ের তোড়ে ভাসতে থাকেন। ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে পড়ায় তারা নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারছিলেন না। এই দীর্ঘ সময়ে সাগরে বেশ কয়েকটি ট্রলারের দেখা মিললেও জেলের আর্তচিৎকারে কেউ সাড়া দেয়নি, ফলে এক পর্যায়ে চরম অনিশ্চয়তা ও প্রাণভয়ে তারা ভেঙে পড়েন।

অবশেষে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলে ইদ্রিস কোনোক্রমে ৯৯৯ নম্বরে ফোন করে তাদের জীবন বাঁচানোর আকুতি জানান। কলটি গ্রহণ করেন কনস্টেবল নাঈম ইসলাম, যিনি তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে উদ্ধার তৎপরতার পথ সুগম করেন। পুরো উদ্ধার প্রক্রিয়াটি কোস্টগার্ডের সাথে নিবিড়ভাবে সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই সাব্বির আহমেদ নিক্সন। ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ামাত্রই কোস্টগার্ডের কন্ট্রোল রুম ও সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশন দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে সাগরে তল্লাশি শুরু করে। জেলের দেওয়া অস্পষ্ট অবস্থানের সূত্র ধরে এবং আধুনিক প্রযুক্তিগত সমন্বয়ে তাদের খোঁজে মরিয়া হয়ে ওঠে উদ্ধারকারীরা।

অভিযানের প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে ছেঁড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গভীর সমুদ্রের বাদরপাথর নামক এলাকা থেকে ভাসমান অবস্থায় ৪ জেলেকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয় সেন্ট মার্টিন কোস্টগার্ড। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন কোস্টগার্ডের পেটি-অফিসার মোস্তাফিজ মামুন ৯৯৯ কর্তৃপক্ষকে উদ্ধার অভিযানের সফল সমাপ্তি নিশ্চিত করেছেন। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার আর জরুরি সেবার দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য বড় ট্র্যাজেডি থেকে রক্ষা পেলেন এই ৪ শ্রমজীবী মানুষ।

More News Of This Category
© All rights reserved © 2025