1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি হলে সাধারণ মানুষই বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়: নজরুল ইসলাম মঞ্জু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি হলে সাধারণ মানুষই বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়: নজরুল ইসলাম মঞ্জু

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীকে একটি ব্যবসা-বান্ধব ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শুরু হওয়া এক বিশাল নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রূপসা মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার লঞ্চঘাট এলাকা পর্যন্ত এই গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় নজরুল ইসলাম মঞ্জু ব্যবসায়ীদের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন যে, ব্যবসায়ীরা যদি ন্যায়নিষ্ঠ ও ইমানদার হয়ে ব্যবসা পরিচালনা করেন, তবে এর সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না।

গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু অতীতের ফ্যাসিস্ট আওয়ামী শাসনের আমল ও পরবর্তী পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরেও নগরীর বিভিন্ন স্থানে ক্ষুদ্র, মাঝারি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে তার কাছে অসংখ্য অভিযোগ আসছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যবসায়ী যখন চাঁদা দিতে বাধ্য হন, তখন সেই চাঁদার টাকা পণ্যের মূল্যের সাথে যুক্ত হয়, যার ফলে দিনশেষে সাধারণ ক্রেতা বা সাধারণ মানুষকেই বাড়তি দামের যাতাকলে পিষ্ট হতে হয়। তাই জনস্বার্থ রক্ষায় ব্যবসায়ী সুরক্ষা নিশ্চিত করা তার অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য।

নির্বাচনী এই প্রচারণায় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোনো ধরনের সমাজবিরোধী গোষ্ঠী বা চাঁদাবাজ চক্রের অপতৎপরতা সহ্য করা হবে না। যেকোনো মূল্যে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে। লিফলেট বিতরণ ও গণসংযোগের এই কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জুর সাথে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সারসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়ে নির্বাচনী প্রচারণাকে মুখরিত করে তোলেন। উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

More News Of This Category
© All rights reserved © 2025