
খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় মহানগরীর সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সংগঠনের আগামী দিনের পথচলা নির্ধারণে নতুন নেতৃত্ব নির্বাচন। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত কণ্ঠভোটের মাধ্যমে মহিদুল ইসলাম শাহীনকে আহ্বায়ক এবং নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুজ্জামান, মনিরা বেগম ও বরুণ কান্তি মন্ডল। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জুবায়ের আলম ও শহিদুল ইসলাম। এই কমিটি খুলনার প্রতিটি উপজেলা ও থানার সাংবাদিকদের মধ্য থেকে দক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো তৈরির লক্ষে কাজ করবে বলে সভায় জানানো হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন পাওয়ার সোর্স গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স ম হাফিজুল ইসলাম, দৈনিক দিগন্তর পত্রিকার সম্পাদক শাহবাজ জামান এবং চিশতি মিন্টু প্লাজার পরিচালক খন্দকার নাসির উদ্দীন। বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই প্রেসক্লাব খুলনার তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় খুলনার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নঈমুল আলম, রাজিব হুমায়ূন রাজু, বরুণ কান্তি মন্ডল, গাজী জুবায়ের আলম, শাহ নেওয়াজ, ইমরান জামান কাজল, গোলাম কিবরিয়া তুহিন, নিত্যানন্দ মহালদার, এস এম জাকারিয়া ইসলাম, মনির মোড়ল, মারুফা বেগম, সোহেল রানা, শামীম আহমেদ, মোঃ আসাদ গাজী, অমালেন্দু বিশ্বাস, মোঃ কওছার আলী, মামুন মোল্লা ও সরদার সাইদী হাসান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আতিকুর গোলদার, মনিরা বেগম, মোঃ আবু সুফিয়ান বিশ্বাস, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ রিপন ফকির, মোঃ রোমেল, আরিফুজ্জামান নয়ন, মোঃ বদরুজ্জামান থাকী, অজিত কুমার রায়, মোঃ সবুজ খান, সাব্বির আহমেদ, মোঃ সেলিম মৃধা, তমরিশ বিশ্বাস, মোঃ রানা মোল্লা, মোঃ মুনজুর আলম আকুঞ্জি, মোঃ সেলিম রেজা, মর্জিনা বেগম, বাবু অধিকারী, আল আমিন, মোঃ রফিকুল ইসলাম টুকু, আবির হোসাইন, ইরানী পারভীন, এস এম শামীম, মোঃ খায়রুজ্জামান মঈন, মোঃ আসাদুজ্জামান, মোঃ রিপন হোসেন ও সোহেল রানা তাজ। প্রাণবন্ত মতবিনিময় শেষে এক প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।