1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গড়তে খুলনায় হাতপাখা প্রার্থীর ব্যাপক গণসংযোগ ও পথসভা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:৩৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গড়তে খুলনায় হাতপাখা প্রার্থীর ব্যাপক গণসংযোগ ও পথসভা

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল নির্বাচনী প্রচারণায় মুখর করে তুলেছেন দৌলতপুর এলাকা। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি দৌলতপুর থানার ৩নং ওয়ার্ডের কুলিবাগান, মধ্যডাঙ্গা, কালীবাড়ি বাজার, নয়াপাড়া পালপাড়া এবং রেলিগেট এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল সম্পন্ন করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভাগুলোতে অধ্যক্ষ আব্দুল আউয়াল তার বক্তব্যে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতি, চাঁদাবাজ ও ধোঁকাবাজদের রুখে দিতে পরিবর্তনের কোনো বিকল্প নেই। মানবতার কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ভোটারদের ইসলামের নীতি ও আদর্শের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, হাতপাখা বিজয়ী হলে জনদুর্ভোগ লাঘব এবং মেহনতী মানুষের অধিকার রক্ষায় কাজ করা হবে। প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এই নির্বাচনি কার্যক্রমে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির এবং দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ ও সেক্রেটারি মোঃ আলফাত হোসেন লিটন। এছাড়া ৩ আসনের প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে মুফতি জাহিদুল ইসলাম, আলহাজ্ব লুৎফর রহমান, মোঃ নাদের আলী মুন্সী, মোঃ মিলন হাওলাদার ও যুবনেতা মহাসিন হাওলাদারসহ ছাত্র ও যুব আন্দোলনের অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশ নেন। পুরো এলাকা জুড়ে হাতপাখার সমর্থনে স্লোগান ও প্রচারণার মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

More News Of This Category
© All rights reserved © 2025