1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভোটের জন্য অধীর আগ্রহে মানুষ, পরিবর্তনের জোয়ারে ভাসছে খুলনা: নজরুল ইসলাম মঞ্জু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ভোটের জন্য অধীর আগ্রহে মানুষ, পরিবর্তনের জোয়ারে ভাসছে খুলনা: নজরুল ইসলাম মঞ্জু

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘকাল ভোটাধিকার বঞ্চিত থাকার পর এবার খুলনার সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর শেরে বাংলা রোড, গল্লামারী এবং ২৫ নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত তিনটি নির্বাচনে নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তাই এবারের নির্বাচনটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী হতে যাচ্ছে। যেখানেই গণসংযোগে যাচ্ছেন, সেখানেই মানুষের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অভিভূত বলে জানান।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর ও সন্তোষজনক। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা ইতিবাচক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। সাধারণ মানুষ এখন উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি ক্ষমতার পরিবর্তন চায় এবং সেই আকাঙ্ক্ষার কথাই প্রার্থীর কাছে সরাসরি ব্যক্ত করছে। বিএনপি প্রার্থী ভোটারদের উদ্দেশে বলেন, কেবল নিজে ভোট দিলেই হবে না, বরং পাড়া-প্রতিবেশীদেরও ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। দেশের চলমান সকল সংকটের সমাধান ও সুন্দর আগামীর জন্য তিনি ‘ধানের শীষ’ প্রতীকে রায় দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ আমাদের সকলের প্রথম ও শেষ ঠিকানা; তাই সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে হবে। এই গণসংযোগে বিএনপির মহানগর ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতাদের বিশাল বহর অংশ নেয়। উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ এবং মাহবুব হাসান পিয়ারুসহ আরও অসংখ্য নেতাকর্মী। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। ভোটারদের অভূতপূর্ব সাড়া খুলনা-২ আসনে ধানের শীষের পক্ষে এক বড় গণজোয়ারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

More News Of This Category
© All rights reserved © 2025