1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুশাসন কামনায় খুলনায় হাতপাখার প্রচার তুঙ্গে - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুশাসন কামনায় খুলনায় হাতপাখার প্রচার তুঙ্গে

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ ও ৩ আসনে ব্যাপক নির্বাচনী তৎপরতা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তারা। প্রার্থীরা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামের আদর্শকে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সঙ্গীতর মোড়, শেখপাড়া বাজার, তেঁতুলতলার মোড় ও ময়লাপোতাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান। গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, সাধারণ মানুষ এখন ইসলামের পক্ষে এবং ভালো নীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। দেশপ্রেমিক ও শান্তিকামী মানুষ এখন হাতপাখাকে পরিবর্তনের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। তিনি বিশ্বাস করেন, দেশের সার্বিক কল্যাণে শরীয়া আইনের প্রতিফলন ঘটলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। এই প্রচারণায় নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ দলটির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, খুলনা-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার কুলিবাগান, মধ্যডাঙ্গা, কালীবাড়ি বাজার ও রেলিগেটসহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা করেন। তিনি তাঁর বক্তব্যে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। আব্দুল আউয়াল বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং নীতির পরিবর্তনের মাধ্যমে জনগণের ভাগ্যোন্নয়ন সম্ভব। তিনি মানবতার সেবা ও ন্যায়ের পথে অবিচল থেকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে দেশ গঠনে শরিক হতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। গণসংযোগকালে তাঁর সাথে প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষারসহ স্থানীয় থানা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্র ও যুবনেতারা অংশ নেন।

নগরীর এই দুই আসনেই হাতপাখার গণসংযোগ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিশেষ প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ভোটারদের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে প্রার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করেন যে, তারা নির্বাচিত হলে এলাকাকে সকল প্রকার ধোঁকাবাজি ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখবেন। নগরীর প্রতিটি অলি-গলিতে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে তারা প্রমান করতে চেয়েছেন যে, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বড় শক্তি হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছে।

More News Of This Category
© All rights reserved © 2025