1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নির্বাচনী প্রচারণায় ২ ফেব্রুয়ারী খুলনায় আসছেন তারেক রহমান - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:১৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

নির্বাচনী প্রচারণায় ২ ফেব্রুয়ারী খুলনায় আসছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২ ফেব্রুয়ারী ২০২৬ খুলনায় আসছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি খুলনায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান খুলনায় আগমনের পর জনসভা, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। তার এই সফরকে ঘিরে খুলনা মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ইতোমধ্যে খুলনা বিভাগীয় বিএনপির পক্ষ থেকে সফরকে সফল করতে প্রস্তুতি সভা, প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নেতারা আশা করছেন, তারেক রহমানের এই সফর খুলনা অঞ্চলে দলের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025