1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:১১|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার

লোকাল প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পরিচালিত ওই অভিযানে একটি বসতবাড়ি থেকে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট, ড্রাম ও স্টিল ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং একাধিক সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেড সদৃশ বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল (EOD) কর্তৃক নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025