1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা–৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:৩৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনা–৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা–৩ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নগরীর খালিশপুর এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খালিশপুরের বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ভোটারদের হাতে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং জাতীয় পার্টিকে বিজয়ী করতে ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচিত হলে খালিশপুরসহ খুলনা–৩ আসনের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থক প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025