1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নৃত্যকলার মর্যাদা রক্ষায় একুশে পদক পুনর্মূল্যায়নের আহ্বান - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:৫৬|
শিরোনামঃ
খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল

নৃত্যকলার মর্যাদা রক্ষায় একুশে পদক পুনর্মূল্যায়নের আহ্বান

পরশমনি
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

একুশে পদক ২০২৬–এ নৃত্যকলা বিষয়ে ঘোষিত মনোনয়ন পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে একুশে পদকে নৃত্যকলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিল্পীরা বলেন, এটি দেশের শিল্প-সংস্কৃতির জন্য একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। তবে চলতি বছরে ঘোষিত মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, একুশে পদক বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মুক্তচিন্তার চেতনার প্রতীক। দীর্ঘ সাধনা, সুদীর্ঘ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনস্বীকার্য প্রভাবের স্বীকৃতি হিসেবেই এ সম্মান প্রদান করা হয়। বিশেষ করে নৃত্যকলার মতো সাধনাভিত্তিক শিল্পক্ষেত্রে মনোনয়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।
তাঁরা উল্লেখ করেন, ঘোষিত মনোনীত ব্যক্তির বয়স, অভিজ্ঞতার বিস্তার এবং দেশের নৃত্যচর্চা ও নৃত্যশিক্ষায় দীর্ঘমেয়াদি অবদান নিয়ে নৃত্যাঙ্গনের একটি বড় অংশের মধ্যে সংশয় রয়েছে। দেশে বহু প্রবীণ ও স্বীকৃত নৃত্যশিল্পী রয়েছেন, যারা কয়েক দশক ধরে নৃত্যচর্চা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন—তাঁদের অবদান যথাযথভাবে বিবেচনায় আনা প্রয়োজন বলে মত দেন শিল্পীরা।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো—
একুশে পদক প্রদানের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা যাচাই;
২০২৬ সালে নৃত্যকলায় মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা;
প্রবীণ ও স্বীকৃত নৃত্যব্যক্তিত্বদের মতামত গ্রহণ;
স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, এই উদ্যোগ কোনো ব্যক্তিবিশেষকে আঘাত করার উদ্দেশ্যে নয়; বরং নৃত্যকলার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সঠিক দৃষ্টান্ত স্থাপনের প্রয়াস।
সংবাদ সম্মেলনে দেশের স্বনামধন্য গুরুজন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী এবং বিভিন্ন প্রজন্মের প্রায় শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।
শেষে নৃত্যশিল্পীরা নৃত্যকলার ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025