
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
শনিবার সকালে ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ বাঙালি জাতির প্রেরণার চিরন্তন উৎস। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদকে।