1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চুরি করতে এসে ইফতারে আপ্যায়ন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিকতায় চমক। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৪২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

চুরি করতে এসে ইফতারে আপ্যায়ন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিকতায় চমক।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

চুরি করতে এসে ইফতারে আপ্যায়ন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিকতায় চমক।“এই দেশে না জন্মালে কী যে মিস করতাম!”— সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে এমন মন্তব্যই করছেন অনেকেই। ভিডিওতে দেখা যায়, চুরি করতে একটি বাসায় ঢোকা এক যুবককে ধরে ফেলেন সেখানে থাকা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
তবে এরপর যা ঘটে, তা অনেককেই অবাক করেছে।
শিক্ষার্থীরা ওই যুবককে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে বরং শান্তভাবে বসান নিজেদের সঙ্গে। মাথায় উল্টো টুপি পরিয়ে মজার ছলে তাকে ইফতারে শরিক করেন। একপর্যায়ে একজন শিক্ষার্থীকে বলতে শোনা যায়, “দেখ ভাই, তোর জন্য প্রথমবার মুড়ি মাখার সঙ্গে জিলাপি ব্যবহার করছি—তুই বলছিস তোর জিলাপি ভালো লাগে!”
ভিডিওতে দেখা যায়, সবাই একই প্লেটে বসে ইফতার করছেন। পরিবেশে ছিল হাস্যরস ও সৌহার্দ্যের ছোঁয়া।
জেল থেকে বের হয়েই আবার চুরি?
ইফতারের সময় ওই যুবক জানান, তিনি তিন দিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। এরপরই আবার চুরির উদ্দেশ্যে বের হন। তবে শিক্ষার্থীদের এমন আচরণে তিনি অনুতপ্ত বলে জানান এবং ভবিষ্যতে আর খারাপ পথে না ফেরার প্রতিশ্রুতি দেন।
সামাজিক মাধ্যমে আলোচনা
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, এটি বাঙালির আতিথিয়তার উজ্জ্বল উদাহরণ। আবার কেউ প্রশ্ন তুলছেন—এই মানবিকতা কি সত্যিই তাকে বদলে দিতে পারবে?
প্রশ্ন রয়ে গেল
নিঃসন্দেহে শিক্ষার্থীদের এই আচরণ অনেকের প্রশংসা কুড়িয়েছে। তবে দেখার বিষয়, যুবকটি সত্যিই নিজের কথার মর্যাদা রাখবেন, নাকি মুক্তির পর আবারও অপরাধের পথে ফিরবেন।
ঘটনাটি মানবিকতা ও বাস্তবতার এক অদ্ভুত মিশেল হিসেবে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত

More News Of This Category
© All rights reserved © 2025