1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দৌলতপুর থানা পুলিশের অভিযানে ক্লুলেস হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতারঃ কেএমপি। - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৫৪|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ক্লুলেস হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতারঃ কেএমপি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

ভিকটিম মোঃ রানা হাওলাদার (২৪) পেশায় ইজিবাইক চালক। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে বের হয়ে নিখোঁজ হন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী দৌলতপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। তৎপ্রেক্ষিতে থানা পুলিশ উক্ত জিডির ভিত্তিতে ভিকটিমকে খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভৈরব নদীর রেলিগেট কৃষ্ণমোহন শ্মশান ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দৌলতপুর থানার মামলা নং-০৭, তাং-২৩/০২/২০২৬ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজুর করা হয়।

উক্ত ঘটনায় দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আসামি ১) মেহেদী হাসান রাব্বি (২২), পিতা-রফিকুল হাওলাদার, সাং-মহেশ্বরপাশা মানিকতলা, থানা-দৌলতপুর এবং ২) মিরাজ ফরাজী (২০), পিতা- মোঃ হারুন ফরাজী, সাং-মানিকতলা, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মিরাজ ফরাজী (২০) এর বিরুদ্ধে ১টি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
এই হত্যায় জড়িত আসামি মেহেদী হাসান রাব্বি এবং মিরাজ ফরাজীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। অত্র মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

More News Of This Category
© All rights reserved © 2025