1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৪৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ওয়াহিদ মুরাদ
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টায় খুলনা মহানগরীর আল-ফারুক রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভার শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা বিভাগীয় সভাপতি ড. মো. শাহ আলম। স্বাগত বক্তব্যে তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে গ্রীন ফোর্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মিকাইল রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন, যা সমাজের অসঙ্গতি দূর করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে। তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস এম হক। তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত।
সভায় গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটি, জেলা কমিটি, মহানগর ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিস্তার এবং সামাজিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংগঠনের অগ্রযাত্রা সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
—

More News Of This Category
© All rights reserved © 2025